Friday, 23 October 2026
শিরোনাম
সারা দেশ

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০) নামে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

 

বৃহস্পতিবার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

শুক্রবার (২৩ অক্টোবর) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।

 

 

নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে। আর সেলিম মাহমুদ জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর-গয়েশপুর সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

 

 

পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আহত দুজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।