Wednesday, 11 November 2026
শিরোনাম
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যর রক্তাক্ত মরদেহ কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক ৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা, খরচ করবেন যেসব খাতে কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই! বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ
জাতীয়

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১২টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা হয়। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানা গেছে।

 

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার এজিএম আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশে এবং কক্ষের জানালা লক্ষ্যকরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতর আগুন ধরে যায়। 

 

এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

 

আসাদুজ্জামান আরও জানান, আগুনে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

 

 

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’


 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।