Wednesday, 11 November 2026
শিরোনাম
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যর রক্তাক্ত মরদেহ কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক ৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা, খরচ করবেন যেসব খাতে কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই! বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ
জাতীয়

রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, মিছিল, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো নীলনকশা বাস্তবায়িত হবে না। তিনি এও বলেছেন, রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণ হয়েছে। চারজনকে হাতেনাতে ধরে থানায় হস্তান্তর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে একটা ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না। অন্য কোথাও রাতের অন্ধকারে অথবা ভোর রাতে কোনো পরিত্যক্ত বাস অথবা যেখানে গাড়িচালক ও হেলপার থাকেন না, ওরকম একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। সুতরাং এই দুই-একটি প্রতীকী ঘটনাকে একত্র করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এটা আমার মনে হয় যৌক্তিক নয়।"

 

দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, 'দেশের অভ্যন্তরে হোক, সীমান্তের বাইরে হোক বা সম্মিলিতভাবে হোক, কোনো ষড়যন্ত্রের নীলনকশা এখানে বাস্তবায়িত হবে না। আমরা সবাই এখানে অঙ্গীকারবদ্ধ যে, ফ্যাসিবাদের পতন হয়েছে গণ-অভ্যুত্থানের মুখে। তাকে যদি কোনো সুযোগে ফেরানোর মতো পরিস্থিতি কেউ তৈরি করে দিয়ে থাকে, জাতি সেটা দেখবে, আমরা উন্মোচিত করব।'

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে, যা দৃশ্যমান। ন্যূনতম রাজনৈতিক সচেতনতা রয়েছে, এমন যে কেউ এর উদ্দেশ্য বুঝতে পারেন। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদী দোসরেরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপারে পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের ইন্ধন রয়েছে। সেখান থেকে তারা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের এর আইনগত বৈধতা কী—এ ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে। তবে দেশের অভ্যন্তরে কারা কারা এর সঙ্গে জড়িত এবং কারা ইন্ধন দিচ্ছে, সেটিও আমি খোলাসা করে বলব।

 

তিনি বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প খাতে অস্থিরতা, অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছিল। এর পেছনে দেশের ভেতরেও বিপুল বিনিয়োগ করা হয়েছিল। সরকার অত্যন্ত সফলতার সঙ্গে এই প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।