Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পান্থপথে পাঁচতলা ভবনে আগুন

admin • 24 Dec 2022, 07:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পান্থপথে পাঁচতলা ভবনে আগুন

রাজধানীর পান্থপথে একটি পাঁচতলা ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

শনিবার (২৪ ডিসেম্বর) এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম।

তিনি বলেন, পান্থপথ গোলাম মাওলা টাওয়ারের পাশে একটি পাঁচতলা ভবনের চারতলায় আগুন লেগেছে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়।

তিনি বলেন, বিস্তারিত এখনো জানা যায়নি। ঘটনাস্থলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।