Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ক্রিকেট খেলাধুলা

পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি!

বিশ্বকাপের আগে এবারের এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। ভারতের আপত্তির কারণে পুরো টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজন করতে পারেনি পাকিস্তান।

 

এশিয়া কাপের অধিকাংশ ম্যাচ হয় শ্রীলংকায়। একই কারণে এবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও সরে যেতে পারে পাকিস্তান থেকে।

   

ভারতের শীর্ষস্থানীয় সব সংবাদমাধ্যমের খবর, আহমেদাবাদে আইসিসির সবশেষ সভায় আবারও পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পাকিস্তানও আগেভাগে ক্ষতিপূরণের দাবি জানিয়ে রেখেছে আইসিসির কাছে।

   

পাকিস্তান এবার শক্ত অবস্থান নিলেও আইসিসিতে ভারতের নিরঙ্কুশ প্রভাবের কারণে শেষ পর্যন্ত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করা হতে পারে।

   

সম্ভাব্য নতুন ভেন্যু হিসাবে শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাম। পুরো টুর্নামেন্ট আরব আমিরাতে হতে পারে। আবার এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেও হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেক্ষেত্রে বাবর আজমরা তাদের ম্যাচগুলো দেশের মাটিতে খেলার সুযোগ পাবেন। বাকি ম্যাচগুলো হবে আরব আমিরাতে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।