Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

পশুর নদীতে ডুবে গেল কয়লাবোঝাই জাহাজ

admin • 17 Nov 2023, 05:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পশুর নদীতে ডুবে গেল কয়লাবোঝাই জাহাজ

মোংলার পশুর চ্যানেলের কানাইনগর সংলগ্ন এলাকায় একটি কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর সোয়া দুইটায় ডুবো চরে আটকে তলা ফেটে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ ওই জাহাজটি ডুবে যায়।

   

ওই সময় ডুবে যাওয়া লাইটার জাহাজের ১২ জন কর্মচারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। জাহাজটি যশোরের নোয়াপাড়া ঘাটের উদ্দেশে যাচ্ছিলো। তবে নদীতে তীব্র বাতাসের কারণে লাইটার জাহাজটি সামনের দিকে যেতে বাধাগ্রস্ত হচ্ছিল।

   

শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করা কয়লাবাহী একটি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে লাইটার জাহাজটি। পরে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। পথে পশুর নদীর কানাইনগর এলাকায় আসলে লাইটার জাহাজটি ডুবোচরে আটকে তলা ফেটে পানিতে ডুবে যায়।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, পশুর চ্যানেলে লাইটার ডুবির ঘটনায় বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।