Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পলিগ্যান পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin • 26 Feb 2023, 09:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পলিগ্যান পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরে অবস্থিত পলিগ্যান পাবলিক স্কুল এন্ড কলেজে ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে পলিগ্যান মানবিক ও সামাজিক উন্নয়ন সংস্থা।

 

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও সাবেক পৌর মেয়র এডভোকেট মো. জালাল উদ্দিন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ।

 

পলিগ্যান মানবিক ও সামাজিক উন্নয়ন সংস্থার যুগ্মসচিব হুমায়ুন কবীর শেখের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য কামরুন নাহার লিপি, হোসেন্দী আদর্শ কলেজের অধ্যক্ষ রকীব উদ্দিন মোশায়ের ও পৌর কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন।

 

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।