Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ

কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপে আগত পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার কথাও জানানো হয়।

 

বৈরী আবহাওয়ায় কক্সবাজার সমুদ্র তীরবর্তী এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। এ প্রেক্ষিতে দ্বীপে যেন কোনো পর্যটক আটকা না পড়েন সেজন্য এমন সিদ্ধান্ত প্রশাসনের।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বলেন, বৈরী আবহাওয়ায় কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সংকেত জারি থাকায় পর্যটকবাহী জাহাজসহ সেন্ট মার্টিন রুটে চলাচলকারী সকল নৌযান মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাই সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে যাওয়া এবং আগে থেকে অবস্থানরত পর্যটকদের আজকেই দ্বীপ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

   

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত থাকায় ইউএনও স্যারের নির্দেশে আমরা মাইকিং করে পর্যটকদের দ্বীপে অবস্থান না করতে অনুরোধ করেছি।

বিকেল তিনটায় পর্যটকবাহী তিনটি জাহাজে করে দ্বীপে আগত পর্যটকরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরপরও কত সংখ্যক পর্যটক স্বেচ্ছায় দ্বীপে অবস্থান করছেন সেটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।