Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
ক্যাম্পাস

পরিচ্ছন্নকর্মীর সঙ্গে ক্যাম্পাস পরিষ্কার চবি উপাচার্য ও উপ-উপাচার্যের

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পরিচ্ছন্নকর্মীর সঙ্গে ক্যাম্পাস পরিষ্কার চবি উপাচার্য ও উপ-উপাচার্যের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দিনব্যাপী ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালিত হয়েছে। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান (একাডেমিক) ও অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন (প্রশাসনিক) শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও পরিচ্ছন্ন কর্মীরাও উপস্থিত ছিলেন।

 

সরেজমিন দেখা গেছে, চবি উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা দফতরের প্রধান, প্রকৌশলীসহ সাধারণ শিক্ষার্থীরা মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরে ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্ন চলে। দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে সমগ্র ক্যাম্পাসের সড়ক ও হলগুলোতে এই অভিযান চালানো হয়।

 

ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী ওবাইদুল্লাহ বলেন, চবির সব সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারি মিলে বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি। দিনব্যাপী আমাদের এই কর্যক্রম চলবে যতক্ষণ পর্যন্ত পুরো ক্যাম্পাস পরিষ্কার না হয়। আমরা একটা কথা বিশ্বাস করি আমাদের মানসিক পরিচ্ছন্নতা যেমন দরকার, তেমনি বাহ্যিক পরিচ্ছন্নতাও দরকার। আমরা উভয়দিক পরিষ্কার করেই নতুন বাংলাদেশ ও ক্যাম্পাস গড়বো।

 

উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমাদের ক্যাম্পাস আমরা নোংরা করেছি আমরাই পরিষ্কার করবো। ডাস্টবিনে লেখা থাকে আমাকে ব্যবহার করুন তারপরও আমরা ব্যবহার করি না। আমরা শিক্ষিতরাই এগুলো ব্যবহার করি না। আমরা ডাস্টবিনের পাশে গিয়ে ময়লা ফেলি, কিন্তু ডাস্টবিনে ফেলি না।

 

বিশ্ববিদ্যালয় পরিষ্কার রাখার জন্য যেসব জিনিস প্রয়োজন সবকিছু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হবে এবং এই পরিষ্কার কার্যক্রম নিয়মিত চলবে। ময়লাগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের ডিস্পোজাল সিস্টেমকে উন্নত করবো। আমরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়কে পালস্টিক মুক্ত করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।