Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

পরকীয়া করতে গিয়ে জনতার হাতে ধরা পুলিশ সদস্য

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পরকীয়া করতে গিয়ে জনতার হাতে ধরা পুলিশ সদস্য

পরকীয়া করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়েছে শেখ রেজওয়ান আহম্মেদ (৩৫) নামে এক পুলিশ সদস্য। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে স্থানীয় জনতা গৃহবধূর বাড়িতেই প্রথমে শেখ রেজওয়ানকে আটক করেন।

 

আটক পুলিশ সদস্য নীলফামারী জেলা সদরের শহিদার রহমানের ছেলে। তিনি পঞ্চগড়ের বোদা থানায় কর্মরত। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার গরুহাটি ডাঙ্গা এলাকায় এক গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

বিকেলে ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ভুক্তভোগী পরকীয়া প্রেমিকা গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়রা জানান, বিয়ের কথা বলে গরুহাটি থানার ডাঙ্গা এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন পুলিশ সদস্য রেজোয়ান। বৃহস্পতিবার গভীর রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গিয়ে জনতার হাতে আটক হয় সে।

 

বোদা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাউসার আলম মুঠোফোনে সাংবাদিকদের জানান, ওই গৃহবধূর সঙ্গে বেশ কিছুদিন থেকে পরকীয়া প্রেমের সম্পর্ক করেছিল শেখ রেজওয়ান। বৃহস্পতিবার রাতে গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা টের পেয়ে হাতে নাতে পুলিশ সদস্যকে আটক করে। পরে আমাকে খবর দেন স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য রেজওয়ানকে বোদা থানা পুলিশে দেওয়া হয়। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানায় পুলিশ কনেস্টবল রেজোয়ানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তাকে ক্লোজড করে পঞ্চগড় পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।