Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
আর্ন্তজাতিক

পরকীয়ার খবর স্বামী জেনে ফেলায়, বৈদ্যুতিক খাম্বায় চড়ে হুমকি স্ত্রীর!

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পরকীয়ার খবর স্বামী জেনে ফেলায়, বৈদ্যুতিক খাম্বায় চড়ে হুমকি স্ত্রীর!

পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী। তবে সেই সম্পর্কটি একদিন বা দুদিনের নয়। দীর্ঘ সাত বছর ধরে সম্পর্ক ছিল তাদের। সম্প্রতি বিষয়টি স্বামী জেনে যাওয়ায় স্ত্রী এমন কাণ্ড ঘটান। বৈদ্যুতিক খাম্বার মাথায় চড়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। এ জন্য বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে উঠে যান তিনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের গোরাখপুরে এমন ঘটনা ঘটেছে। ৩৪ বছর বয়সী ওই নারী সংসার জীবনে তিন সন্তানের জননী। অনলাইনে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর বিষয়টি রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ওই ভিডিওতে দেখা যায়, হাই ভোল্টেজ বিদ্যুতের লাইনে বিপদজনকভাবে বসে আছেন ওই নারী। তবে তিনি খুঁটিতে ওঠার সময়েই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। পরে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজন এসে তাকে খুঁটি থেকে নিচে নামান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা যায়, তাকে নিচে নামাচ্ছেন উদ্ধারকারীরা। এ সময় তার পা বাঁধা অবস্থায় দেখা যায়।

ভিডিওতে আর দেখা যায়, ওই নারী বৈদ্যুতিক খুঁটির ওপর ঝুলে আছেন। এ সময় নিচে থাকা লোকজন তাকে নামার জন্য বারবার অনুরোধ জানান।

ঘটনার পরপর বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানালে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকেরা সেখানে হাজির হয়। পরে খুঁটিটির বিদ্যুৎ সংযোগ বন্থ করা হয়। এরপর ওই নারীকে নিচে নামিয়ে আনা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।