Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

পদযাত্রা কর্মসূচিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পদযাত্রা কর্মসূচিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচির মধ্যে অসুস্থ হয়ে মারা গেছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের সামনে পদযাত্রা চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিএনপির নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১০ দফা দাবিতে আজ বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের সামনে পৌঁছলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল জব্বার। তাকে দ্রুত সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আব্দুল জব্বার বাবলু আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।

 

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান জয়া জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল জব্বার মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।