Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

পঞ্চগড়ে ২৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করল বিজিবি

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ২৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করল বিজিবি

পঞ্চগড় সদর উপজেলায় বিজিবি, ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের টাস্কফোর্স অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। এসময় নুরুজ্জামান হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধীনস্থ মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরো পাড়া এলাকা থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়।

 

আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।

 

বিজিবি জানায়, বিজিবির পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের একটি কষ্টি পাথর সহ এক ব্যক্তিকে আটক করা হয়।

 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথর সহ চক্রের একট সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধে তৎপর রয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত মাদকবিরোধী ও চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।