Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে রাস্তায় ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

Mohiuddin Ahmad Tanveer • 23 Jan 2023, 11:25 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে রাস্তায় ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

পঞ্চগড় শহরের মহাসড়কের পাশে এক ফুটফুটে মেয়ে সন্তান প্রসব করেছে মানসিক ভারসাম্যহীন নারী। পঞ্চগড় জেলা ও দায়রা জর্জ আদালতের সামনে রোববার (২২ জানুয়ারি) দুপুরে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের পাশে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম রনজিনা বেগম (৪০)।

তিনি পঞ্চগড় সদর উপজেলার আমতলা এলাকার খতিবর রহমানের স্ত্রী। বাবার বাড়ি ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায়।

এদিকে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর তার পরিচয় শনাক্ত হয়। শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শেখ রাসেল স্ক্যানুতে চিকিৎসাধীন থাকলেও ওই ভারসাম্যহীন নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে তার এক আত্বীয়ের বাড়িতে নেয়া হয়েছে। তবে খবরের পর শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় জমাতে শুরু করে স্থানীয় লোকজন।

জানা যায়, অন্তঃসত্ত্বার পরেও মানসিক ভারসাম্যহীন হওয়ায় স্বামীর বাড়িতে না থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। রোববার দুপুরে হঠাৎ প্রসব ব্যথা উঠলে সড়কের পাশে সন্তান প্রসব করে বসে থাকে সে। ভূমিষ্ঠ শিশুর কান্নায় পাশ দিয়ে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পঞ্চগড় জেলা ও বোদা শাখার নারী সদস্যরা তাকে দেখতে পেয়ে কাছে যায়। এর মাঝে তারা ৯৯৯ -এ বিষয়টি অবগত করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুসহ ভারসাম্যহীন নারীকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়।

এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে শিশুসহ ওই নারীর খোজ খবরসহ চিকিৎসার ব্যবস্থা করেন পঞ্চগড় জেলা প্রশাসন।

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়েল সিনিয়র সহকারী কমিশনার ফজলে রাব্বি বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে সিভিল সার্জনকে অবগত করে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এখন তারা সুস্থ্য রয়েছে। তবে ওই নারী ভবঘুরে।

জাতীয়তাবাদী মহিলা দল পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক লাইলি বেগম বলেন, আমাদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম, বোদা উপজেলার সাধারণ সম্পাদক সাজিনা বেগম ও সদস্য নুপুর বেগমসহ প্রয়োজনীয় কাজে ইজিবাইক করে যাচ্ছিলাম। ওই ভারসাম্যহীন নারীকে রাস্তায় সন্তান প্রসব করতে দেখে ইজিবাইক থেকে নেমে তাকে সহায়তা করি। নারী হিসেবে এটা আমাদের কর্তব্য ছিল। স্থানীয়দের মাধ্যমে শিশুসহ তার জন্য কাপড়ের ব্যবস্থা করেছি।

এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান জানান, নবজাতকসহ ওই নারী সুস্থ্য রয়েছে। শিশুটিকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।