Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টির মধ্যে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে মামুন ইসলাম (৩০) ও আকাব্বর খান (৬০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০)। অপরজন দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার লাল চাঁন মিয়ার ছেলে কৃষক আকাব্বর খান (৬০)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকায় নিজ কৃষিজমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে, একই দিনে দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাব্বর খান। বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

 

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা বলেন, পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।