Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময়

admin • 01 Aug 2026, 03:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময়

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা বিকাশে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। সভায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ব্যবসা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

বক্তারা বলেন, প্রতিমন্ত্রীর আন্তরিক দিকনির্দেশনা ও দূরদর্শী নেতৃত্ব পঞ্চগড়ের নারী উদ্যোক্তাদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে। একই সঙ্গে উন্নয়ন ও সম্ভাবনার এ অগ্রযাত্রায় নারী সমাজের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন। সভায় জেলার বিভিন্ন নারী উদ্যোক্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।