Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

পঞ্চগড়ে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন,দুর্ভোগে শিশু ও বৃদ্ধরা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন,দুর্ভোগে শিশু ও বৃদ্ধরা

পঞ্চগড়ে চার দিন ধরে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। গতকাল থেকে এখন পর্যন্ত সূর্যের দেখা নেই। রাতভর টিপ টিপ করে ঝরছে কুয়াশা। উত্তরের হিমশীতল বাতাসের কারণে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬ টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় দেখা যায়, ঘন কুয়াশায় আচ্ছন্ন চারদিক। যানবাহগুলো হলুদ লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। এক কথায় সকালে ও রাতে জবুথবু অবস্থা জনজীবনে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হয়নি। তবে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে বের হয়েছে কিছু নিম্ন আয়ের মানুষ।

পঞ্চগড়ের হাড়িভাষা এলাকার ইজিবাইক চালক জসিম উদ্দিন জানান, তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না। হাট-বাজারে লোকজন কম। এ কারণে আমাদের ইনকামও কমে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বুধবার (১১ ডিসেম্বর) সর্বনিম্ন ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মাহাবুব উল আলম জানান, শীতের কারণে হাসপাতালে শিশু এবং বয়স্ক রোগী বেড়েছে। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী জানান, শীত মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দরিদ্র শীতার্তদের ইতিমধ্যে দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে পাওয়া আরও শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।