Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

নোয়াখালীতে ড্রেনে মিলল বৃদ্ধের মরদেহ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নোয়াখালীতে ড্রেনে মিলল বৃদ্ধের মরদেহ

নোয়াখালীর চাটখিলে পুলিশ ড্রেনের ভিতর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। নিহত আব্দুল মান্নান (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির জিগির মিয়ার ছেলে।

 

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ডাক বাংলোর সামনের নির্মাণাধীন ড্রেন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতের ভাতিজা নাসির আহমেদ জানায়, সোমবার (৬ মার্চ) এশার নামাজের পর জেঠা বাড়ির পাশের দোকানে চা খেতে যায়। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে কল করলে রিং হয় কিন্ত রিসিভ হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি চা খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে মারা যান।

 

এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন চাটখিল ডাকবাংলোর সামনে নির্মাণাধীন ড্রেনের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।