Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
আর্ন্তজাতিক

নেপালে ৩.৬ মাত্রার ভূমিকম্প

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নেপালে ৩.৬ মাত্রার ভূমিকম্প

ফের নেপালে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। আজ রোববার ভোরে এ ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে শনিবার নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৫৭ জনের মৃত্যু হয়।

নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

এদিকে শনিবার বিকেলেও নেপালে ৩ দশমিক ৩ মাত্রার পরবর্তী কম্পন বা আফটার শক আঘাত হানে।

 

বিশেষজ্ঞরা বলছেন, ভৌগলিক অবস্থানের কারণেই নেপাল ভূমিকম্পের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। নেপালের অবস্থান দুটি বৃহদাকার টেকটোনিক প্লেটের সীমানায়। প্লেট দুটির নাম ইন্দো-অস্ট্রেলিয়ান এবং এশিয়ান প্লেট। এ দুটি প্লেটের সংঘর্ষের ফলেই সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালা।

 

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, নেপাল যে দুটি প্লেটের ওপর দাঁড়িয়ে আছে, সে দুটি প্লেট প্রতি বছর ৫ সেন্টিমিটার হারে একে অপরের দিকে ধাক্কা দিচ্ছে। এটি খুব বড় ধরনের ধাক্কা না হলেও ধীরে ধীরে শক্তি জমা হয় এবং এক সময় বড় ধরনের সংঘর্ষ তৈরি করে। তখন তীব্র ভূমিকম্প অনুভূত হয়।

  সূত্র: এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।