Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নেত্রকোনায় রাস্তার পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

admin • 23 Jan 2023, 07:51 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নেত্রকোনায় রাস্তার পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

নেত্রকোনার কেন্দুয়া উ

পজেলার গড়াডোবা ইউনিয়নে সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার গড়াডোবা ইউনিয়নে সড়কের পাশে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

 

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি আলী হোসেন। তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু। তবে তিনি কোথা থেকে এসেছেন তা জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যাযনি। এ বিষয়ে ওসি আরও জানায়, মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে তার পরিচয়ের সন্ধান করা হবে। ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।