Sunday, 25 October 2026
শিরোনাম
প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড
জাতীয়

নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতায় থাকবে আ.লীগ:কাদের

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতায় থাকবে আ.লীগ:কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন করে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। আর এ নির্বাচন পাঁচ বছরই টিকবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কারো সঙ্গে আপোষ করে না।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন তারেক রহমান রিমোন্ট কন্ট্রোলে আন্দোলনের ডাক দিচ্ছে। পলাতক নেতা জনগণের আস্থা পায় না। সাহস থাকলে তাকে দেশে আসতে হবে। নেতা হতে হলে জেলে যাওয়ার সাহস থাকতে হবে।

 

বিরোধী দল বিএনপির শীর্ষ নেতাদের জেলে রাখা প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় যেমন হামলা চলছে, ঠিক তেমনিভাবে ২৮ অক্টোবর পল্টনে হামলা চালিয়েছে তারা। ওইদিন মঞ্চে থাকা বিএনপির সিনিয়র নেতারা এর দায় কখনো এড়াতে পারবে না। তবে আমরা বলছি না তারা চিরজীবন জেলে থাকবে। তারা আইন ভঙ্গ করে জেলে আছে।

 

নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীদের ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন তাদের বাধা দেবে না আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতা হলে কে হারবেন, কে জিতবেন তাতে কিছু করার নেই আমাদের।

 

এসময়, ট্যাক্স ফাঁকি এবং ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বানও জানান ওবায়দুল কাদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।