Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

নির্বাচনে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র : পিটার হাস

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নির্বাচনে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র : পিটার হাস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটাস ডি হাস আজ বুধবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন।

 

বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। নির্দিষ্ট কোনো দলের পক্ষে অবস্থান নেবে না।

 

সকাল ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কাদের-পিটারের বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এতে শর্তহীন সংলাপের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পিটার হাস বলেন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়।

 

মার্কিন রাষ্ট্রদূত বলেন, শর্তহীন সংলাপ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

এদিকে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, আজ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। এখন আর সংলাপের সুযোগ নেই। সময় চলে গেছে।

 

যুক্তরাষ্ট্রের শর্তহীন সংলাপের চিঠির বিষয়ে কাদের বলেন, এ নিয়ে দলীয় প্রধানের সঙ্গে আলাপ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।