Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
ক্যাম্পাস

নিরাপদ সড়কের দাবিতে উত্তাল ইবি, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
নিরাপদ সড়কের দাবিতে উত্তাল ইবি, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

গতকাল বুধবার আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের অধিকাংশই আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

 

জানা যায়, বুধবার বিকালে মনির হোসেন ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ট্রাক ও সিএনজির সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের পাশাপাশি নিরাপদ সড়কের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

বিক্ষোভকারীরা অবিলম্বে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার দাবি জানান। পাশাপাশি মনির হোসেন পরিবারের জন্য ক্ষতিপূরণ ও দায়ী ট্রাকচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।