Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

নিখোঁজের ৩ দিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নিখোঁজের ৩ দিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার
রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার তিন পর এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার (২০ জুলাই) দুপুরে কাপ্তাই হ্রদের গর্জন টিলা নামক এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ এ বিএনপি নেতার নাম মো. মাসুদ (৫০)। তিনি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, নৌবাহিনী, পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে সোমবার দুপুর পৌনে একটার দিকে তার মরদেহ অবস্থায় উদ্ধার করা হয়।   কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গর্জনতলী এলাকা থেকে মরদেহ উদ্ধার করে কাপ্তাই এনে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে হ্রদের পানিতে পড়ে মাসুদের মৃত্যু হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।