Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুল ছাত্রের লাশ, গ্রেপ্তার ২

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুল ছাত্রের লাশ, গ্রেপ্তার ২

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর থেকে মো. রনি মিয়া (৬) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রনি উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের রহিম উদ্দিনের ছেলে। সে কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুলিকুন্ডা গ্রামের শাহ আলমের ছেলে রিফাত মিয়া (১৩) ও আবুল হোসেনের ছেলে লিটন (১৭)।

 

স্থানীয় ও পুলিশসুত্রে জানা যায়,  গত ২৮ ফেব্রুয়ারি দাতমন্ডল গ্রামের ওরসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ওরসে মাইকিং করে। তারপরও তার সন্ধান না পাওয়ায় নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুটির পরিবার।

 

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, শিশুটি ওরসে গিয়ে নিখোঁজ হয়। তার পরিবারের দাবির প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 

তারা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। রনির সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের জন্য তাকে হত্যা করে মরদেহ পুকুরে ডুবিয়ে রাখে তারা। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।