Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

নাশকতাকারীদের দেখামাত্র গুলি: ডিএমপি কমিশনার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নাশকতাকারীদের দেখামাত্র গুলি: ডিএমপি কমিশনার

রাজধানীতে যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

 

রবিবার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সামনে রেখে ডিএমপি কমিশনার এই নির্দেশনা দেন। শনিবার (১১ নভেম্বর) বিকেলে তিনি গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

 

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস সেটে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আজ বিকেলে নির্দেশ দিয়ে বলেন, আগামীকাল থেকে আরও ৪৮ ঘণ্টার অবরোধ। আগে আমাদের অফিসাররা যেভাবে কাজ করেছে, সেই কাজের গতি আরও বাড়াতে হবে। সন্ধ্যাবেলা কোন কোন স্থানে গাড়ি পোড়াচ্ছে, তা আমরা জানি।

   

ডিএমপি কমিশনার আরও বলেন, ডিসি (উপকমিশনার), এডিসি (অতিরিক্ত উপকমিশনার), এসি (সহকারী কমিশনার), ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা), পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশনস) ও অন্যান্য টহল দলসহ যেন রাত ১২টা পর্যন্ত মাঠে থাকে। সবাই যেন নজরদারিতে (ওয়াচে) থাকে, কোনোভাবে কেউ যেন কোনো ঘটনা ঘটাতে না পারে।

   

এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজ বিকেলে গণমাধ্যমকে বলেন, যানবাহনে আগুন দেওয়াসহ যারা নাশকতা করছে, তাদের দেখামাত্র গুলি করতে মাঠে থাকা পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।