Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

নারীর প্রতি সম্মান জানিয়ে গুগলের বিশেষ ডুডল

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
নারীর প্রতি সম্মান জানিয়ে গুগলের বিশেষ ডুডল

প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সমাজের বিভিন্ন স্তরে নারীর অবদান, তাদের ভূমিকার প্রতি সম্মান জানিয়ে দিনটিকে বিশেষ ভাবে পালন করে টেক জায়ান্ট গুগলও। তারা প্রতি বছর এই দিনে একটি বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। এবারের আন্তর্জাতিক নারী দিবসেও তার ব্যতিক্রম হয়নি।

 

আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে, গুগল একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে। এতে ‘নারীরাও যে নারীদের সমর্থন করে’ তার একটি আবহ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশেষ ডুডলে প্রতিটি 'GOOGLE' অক্ষরের ভিগনেটগুলো এমন করে সাজানো হয়েছে, যাতে দেখানো হয়েছে-বিশ্বজুড়ে নারীরা একে অপরের উন্নতি করতে এবং একে অপরের জীবনযাত্রার মান উন্নত করতে সমর্থন করছেন।

 

এটি এমন মহিলাদের জন্যও যারা তাদের অধিকারের জন্য অন্বেষণ করতে, শিখতে এবং এগিয়ে যেতে একত্রিত হন। সেই সব নারীদের জন্য যারা জীবনের সকল স্তরের মানুষের প্রাথমিক যত্ন নেন। এই ডুডল তৈরি করেছেন অ্যালিসা উইনান্স। এখানে সেই সব মহিলাদের জন্যও বলা হয়েছে যারা মাতৃত্বের সময় একে অপরের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা দেন।

তবে এই প্রথম নয়, এর আগেও নানা উৎসব কিংবা ঐতিহাসিক দিনে সেজে উঠে ডুডল। আবার বিখ্যাত কোনো ব্যক্তিত্বকে সম্মান জানিয়েও একাধিকার সেজেছে ডুডল। নারী-দিবসেও তার ব্যতিক্রম হল না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।