Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

‘নারী‌দের ওপর নির্যাতন না চাই‌লে নৌকায় ভোট দিন’

admin • 14 Oct 2023, 01:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
‘নারী‌দের ওপর নির্যাতন না চাই‌লে নৌকায় ভোট দিন’

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, দে‌শে না‌রীর ক্ষমতায়‌নে সব‌চে‌য়ে বড় ভূ‌মিকা রে‌খে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। নারী‌দের ওপর কোনো নির্যাতন না চাই‌লে ও শিক্ষার প‌রি‌বেশ শা‌ন্তিপূর্ণ রাখ‌তে নৌকায় ভোট দিন।

শনিবার (১৪ অক্টোবর) সকা‌লে ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের টিএস‌সি‌তে শামসুর নাহার হ‌লের সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দি‌য়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব দেশ আমা‌দের ওপর চোখ রাঙায় তা‌দের থে‌কে অ‌নেক ভা‌লো অবস্থা‌নে রয়েছে বাংলা‌দেশ।

মন্ত্রী ব‌লেন, আ‌গের সরকারগু‌লোর আম‌লে দে‌শের মানুষ মিলিয়ন ডলা‌রের হিসাব কর‌তো, এখন বি‌লিয়ন ডলা‌রে হি‌সেব করে; তাই রিজার্ভ একটু কম‌লেই চো‌খে লা‌গে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।