Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

admin • 05 Feb 2023, 04:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়ায় মসজিদ থেকে ইশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনু মোড়ে দ্রুত গতিতে আশা মটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর (৭০)নিহত হয়।

জানা যায়, নিহত আবু বক্কর বড়ি থেকে বটতৈল উত্তরপাড়া জামে মসজিদে নামাজ আদায় করার জন্য যাচ্ছিলেন। এমন সময় আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া বটতৈল অভিমুখি একটি দ্রুত গতির মটরসাইকেল আবু বক্করকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে বৃদ্ধ আবু বক্কর নিহত হন। ঘটনাস্থলে মটরসাইকেল ফেলে রেখে চালক পালিয়ে যায়।

জগতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল থেকে ঘাতক মটরসাইকেল উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

জগতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আবু বক্করের লাশ তার পরিবারের লোকজন থানায় লিখিত দিয়ে ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গিয়েছেন।

 

পরিবারের সদস্যরা মামলা করবে কি না এখন সিদ্ধান্ত জানায়নি । ঘাতক পালসার মটরসাইকেল উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। মটরসাইকেল চালক কাউকে পাওয়া যায়নি। নিহত আবু বক্কর কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের আনু মোড় এলাকার মৃত ছামাদ আলীর ছেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।