Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

admin • 13 Apr 2024, 11:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের ইসলামপুরে জামালপুরের ইসলামপুরে ঈদ উপলক্ষে মা-বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনা নদীর পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়-টা দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া দুর্গম এলাকার পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদীর পানিতে ডুবে ওই দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়। নিহত দুই শিশু মিনহাজ (০৯) ও তার ছোট ভাই মিনাল (০৭) উপজেলার পার্থশী ইউনিয়নের জারুলতলা এলাকার আজহার আলীর ছেলে।

ঈদ উপলক্ষে দুদিন আগে মা চায়না আক্তার বাবা আজাহর সহ সাপধরী চর শিশুয়া নানা দুদু সরকারের বাড়িতে বেড়াতে এসেছিল তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সাপধরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান , শনিবার দুপুর ১২টা দিকে নানির সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে মাছ ধরতে যায় দুই ভাই। সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল বলেন, ‘তাদের নানা দরিদ্র মানুষ। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। দুপুরে নানির সঙ্গে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিকালে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে।’

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, দুই ভাইয়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাস্থল দূর্গম চরাঞ্চল হওয়ায় মরদেহ আসতে সময় লাগতে পারে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।