Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর ক্যাম্পাস

নাটোর রাণী ভবানী সরকারি মহিলা কলেজে ওরিয়েন্টেশন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নাটোর রাণী ভবানী সরকারি মহিলা কলেজে ওরিয়েন্টেশন

নাটোর রাণী ভবানী সরকারি মহিলা কলেজের অনার্স শিক্ষাক্রমের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

কলেজের অধ্যক্ষ প্রফেসার মোছা. মঞ্জুরা খানমের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মো. সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জজ কোর্টের পিপি এডভোকেট মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার পরে নারীদের পরিচয় সংকটের প্রেক্ষাপটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের নাম ও ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনের ঠিকানার কথা বলেন। সেই থেকে এদেশে নারীর ক্ষমতায়ন শুরু হয়। এই ধারাকে বেগবান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শিক্ষাসহ দেশের উন্নয়ন, বিশেষ করে নারীর ক্ষমতায়নে আমাদের দেশ বিশ্বে রোল মডেল। ডিজিটাল বাংলাদেশের সফলতার পথ পরিক্রমায় উন্নয়নের কাংখিত ‘স্মার্ট বাংলাদেশ’ এর লক্ষ্যে দেশ এগিয়ে যাবে। এই লক্ষ্য পূরণে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে শাণিত হয়ে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে উঠতে হবে।

ওরিয়েন্টেশনে কলেজের অনার্স শিক্ষাক্রমের ছয়টি বিষয়ের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।