Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’ পেল নিবন্ধন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’ পেল নিবন্ধন

অবশেষে নিবন্ধন পেল সাবেক বিএনপি নেতা নাজমুল হুদার দল ‘তৃণমূল বিএনপি’। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

 

দলটির নিবন্ধন নম্বর ৪৫। দলটির প্রতীক ‘সোনালী আশ’। এনিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪০টিতে। গত ১৮ ডিসেম্বর নাজমুল হুদার দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

 

এর আগে, ২০১৮ সালে রাজনৈতিক দল হিসেবে ‌‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে ইসিতে আবেদন করেন নাজমুল হুদা। যাচাই-বাছাই শেষে ইসি দলটিকে নিবন্ধন দেওয়ায় হাইকোর্টে রিট করেন তিনি।

 

পরে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট। তবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে লিভ টু আপিল করে নির্বাচন কমিশন। পরে গত বছরে সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ

 

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে দলটির সঙ্গে যুক্ত ছিরেল ব্যারিস্টার নাজমুল হুদা। ১৯৯১ সালে ও ২০০১ বিএনপি সরকার আমলে মন্ত্রীও ছিলেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।