Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার

admin • 18 Jul 2026, 12:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে ২ মাস বয়সী এক শিশুর পা মুচড়ে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আলোচিত এই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সম্প্রতি মাধবদী থানা এলাকায় শিশুটির ওপর নির্মম নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার পর সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হলে আসামিকে ধরতে র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

   

তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান নিশ্চিত হয়ে রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।

   

এর আগে আপন চাচি কর্তৃক শিশু নির্যাতনের এই ভিডিও ভাইরাল হওয়ার পর গত ১৪ জুলাই (মঙ্গলবার) রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি লতা বেগম ছাড়াও তার স্বামী কাউছার আহমেদ এবং পিতা আলমাছ মিয়াকে আসামি করা হয়।

   

ঘটনার পর থেকে লতা বেগম পলাতক থাকলেও তার স্বামী ও পিতাকে আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।