Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নরওয়ের বিপক্ষে যে একাদশ মাঠে নামবে ব্রাজিল

admin • 05 Jul 2026, 09:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নরওয়ের বিপক্ষে যে একাদশ মাঠে নামবে ব্রাজিল
আর কয়েক ঘণ্টা পর নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে যাওয়ার এই লড়াইয়ে কেউই চাইবে না ছাড় দিতে। রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়েছে শেষ ষোলোতে পৌঁছায় কার্লো আনচেলত্তির দল।
নরওয়েও একই ব্যবধানে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে। এখন দুই দলই চাইবে জয় নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে।
তবে পরিসংখ্যান নরওয়ের পক্ষে। এর আগে চারবার ব্রাজিলের মুখোমুখি হয়েছিল নরওয়ে। কিন্তু কোনো ম্যাচেই তারা ব্রাজিলের কাছে হারেনি।
অবশ্য বিশ্বকাপে মাত্র একবার মুখোমুখি হয়েছিল দুই দল। ১৯৯৮ সালে ওই ম্যাচে নরওয়ে ২-১ গোলে জিতেছিল।
এই ম্যাচে খেলার জন্য প্রস্তুত আছে নেইমার। ইনজুরি থেকে সেরে উঠেছেন রাফিনিয়াও। তবে লুকাস পাকেতাকে নিয়ে দুঃশ্চিন্তা কমছে না আনচেলত্তির।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল, মাগালহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, এডারসন, রায়ান, ম্যাথেউস কুনিহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
নরওয়ের সম্ভাব্য একাদশ
ওরইয়ান নাইল্যান্ড, মার্কুস হোমগ্রেন পেডারসেন, তোরবিয়র্ন হেগেম, ক্রিস্টোফার আয়ের, ডেভিড উলফ, প্যাট্রিক বার্গ, স্যান্ডার বের্গে, মার্টিন ওডেগোর, আলেকজান্ডার সোরলোথ, এরলিং হালান্ড ও আন্তোনিও নুসা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।