Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

নয়াপল্টন নয় ,আরামবাগ চায় বিএনপি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নয়াপল্টন নয় ,আরামবাগ চায় বিএনপি

ঢাকায় আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশের জন্য নয়াপল্টনের বিকল্প হিসেবে আরামবাগ চেয়েছে বিএনপি। আরামবাগ সিএনজি পাম্পের সামনের সড়কে সমাবেশ করতে চায় দলটি।

গতকাল এবং আজ সোমবার মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানিয়েছেন। শেষ পযন্ত নয়াপল্টন দেয়া না হলে বিকল্প হিসেবে এই প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্র মতে, সংঘাত ও চলমান ধরপাকড় এড়ানোসহ সাবিক পরিস্থিতি বিবেচনায় কৌশলের অংশ হিসেবে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করেছে বিএনপি। সে কারণে বিকল্প এই প্রস্তাব দেয়া হয়েছে।

বিএনপির পক্ষ থেকে মৌখিকভাবে আরামবাগ সড়কের উপর বিকল্প ভেন্যুর কথা বলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান।

তিনি আজ সোমবার বলেন, মৌখিকভাবে বিএনপি নেতারা নয়াপল্টন না দিলে আরামবাগে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছে। তবে সেটিও সড়কের উপর। তাই জনভোগান্তি ও নিরাপত্তা বিষয়ে চিন্তা করতে হবে। পুরো বিষয় নিয়েই যাচাই বাচাই চলছে, বিএনপির নেতাদের সঙ্গে পুলিশ যোগাযোগ রক্ষা করছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিরাপত্তা, জানজট, ভোগান্তিসহ সার্বিক বিষয় বিবেচনা করেই বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে। তারা (পুলিশ) শেষ সময় পর্যন্ত আশা করবেন দলটি সেখানেই তাদের কর্মসূচি পালন করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।