Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল: ইসি আলমগীর

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল: ইসি আলমগীর

চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

আজ সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান মো. আলমগীর।

বর্তমান একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধ্যকতা থাকায় নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে। কমিশন বলছে, ভোট হতে পারে জানুয়ারির শুরুতে।

এর আগে গত ৯ আগস্ট নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, নির্বাচনকে স্বচ্ছ আর আধুনিকায়ণ করতে এবার নতুন অ্যাপ প্রস্তুত করছে নির্বাচন কমিশন। ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে এই অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যাবে মনোনায়নপত্র। জানা যাবে ভোটের সব তথ্য। নভেম্বরে এই অ্যাপ চালু হবে। অ্যাপ চালু হওয়ার পরই তফসিল ঘোষণা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।