Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

নতুন শিক্ষাক্রমে পাস-ফেল নয়, পারদর্শিতায় হবে মেধা বিচার: শিক্ষামন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নতুন শিক্ষাক্রমে পাস-ফেল নয়, পারদর্শিতায় হবে মেধা বিচার: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রম ২০২৭ সালের মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রথম, দ্বিতীয় বা পাস ফেল নয়, পারদর্শিতা দিয়েই শিশুদের মেধা বিচার হবে বলেও জানান তিনি।

শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব বলেন। নতুন শিক্ষাক্রমে হাতে কলমে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান দীপু মনি।

তিনি বলেন, এর ফলে ধীরে ধীরে কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যাবে। শিশুরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে এই পাঠ্য ক্রমের মাধ্যমে। খেলার মধ্যে শিক্ষা- এটাই ছিল এই কার্নিভালের মূল উদ্দেশ্য।

পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি, ক্রফটিং, বর্জ্য দিয়ে নতুন কিছু তৈরি এই কার্নিভালে শেখানো হয়েছে। ৪ দিনব্যাপী চলা এই কার্নিভালে দেশের ৪ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিনসহ শিক্ষার্থীরা। এসময়, এই কার্নিভালে বয়সভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।