Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত কমবে না দাম: বাণিজ্যমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত কমবে না দাম: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কমবে না। আগামী মাসে মুরিকাটা পেঁয়াজ বাজারে আসলে দাম কমতে শুরু করবে। আজ বুধবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি।

 

মন্ত্রী বলেন, আমদানি করা পেঁয়াজের স্টক শেষ হয়ে গেছে।

 

দাম বেশী পড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করা সম্ভব হচ্ছে না এখনই। তিনি আরও বলেন, আমদানি করা আলু বাজারে মাত্র আসা শুরু করেছে। আরও আসতে থাকলে আলুর দাম কমে যাবে। একইসাথে নতুন আলু বাজারে আসতে আরও মাসখানেক সময় লাগবে। তখন দামে প্রভাব পড়বে।

 

তিনি বলেন, মূল্যস্ফীতি না কমলে জিনিসপত্রের দাম কমানো অসম্ভব হয়ে যায়। মূল্যস্ফীতি না কমা পর্যন্ত সব জিনিসের দাম বানিজ্য মন্ত্রণালয়ের পক্ষে কমানো সম্ভব নয়, এটাও বুঝতে হবে।

 

টিপু মুনশি বলেন, বিশ্ব বাজারে জিনিসপত্রের দামের ব্যাপারে মিডিয়া যদি পজিটিভ খবর প্রচার করে তাহলে ভোটারদের উপর এর প্রভাব পড়বে না। পণ্যের দাম শুধু দেশেই বাড়েনি, সারা বিশ্বের চিত্র একই। তবে, এসব কাটিয়ে উঠে আগামীতে এর সুফলও পাবে মানুষ।

 

চিনির বিষয়ে মন্ত্রী বলেন, চিনির দাম কমানো যাবে না কারণ বিশ্ব বাজারে দাম কমে নি।

 

বাংলাদেশে ভোটের চিত্র একেক এলাকায় একেকরকম, তাই পণ্যের দামের কারণে ভোট কমে যাবে না এটা মনে করেন না বানিজ্যমন্ত্রী। বলেন, দেশে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায় চাঁদাবাজি এবং পরিবহন খরচের কারণে। জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাবও এর উপর পড়ছে। তবে দেশীয় উৎপাদিত শাক-সবজি বাজারে আসতে শুরু করলে দুই এক সপ্তাহের মধ্যে দাম কমতে শুরু করবে।

   

মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমতি পেতে দেরি হওয়ায় পণ্য আমদানি করতে দেরি হয়। এ কারণে বাজারে দামও বেড়ে যায়। এর দোষ বানিজ্য মন্ত্রণালয়ের না। বানিজ্য মন্ত্রণালয় চাইলেও সময়মত আমদানি করতে পারে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।