Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

admin • 09 Dec 2024, 07:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

নতুন দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তাকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংঘটকের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সোমবার (৯ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারজিস আলমকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন।

 

ফলে এখন থেকে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কাঠামোয় যুক্ত হলেন সারজিস আলম। 

 

এ বিষয়ে সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি। দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

 

প্রসঙ্গত, কয়েকদিন আগেই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন সারজিস আলম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।