Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ধানমন্ডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

admin • 25 Feb 2023, 06:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ধানমন্ডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর লেক থেকে শাহিন আলম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

 

তিনি বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠাই। প্রাথমিকভাবে তার মৃত্যুর রহস্য জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে তার মৃত্যুর আসল কারণ।

 

ইকরাম আলী বলেন, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনি বিভিন্ন অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রচুর নেশা করত। তার গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায়। তিনি পেশায় একজন গাড়িচালক ছিল।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।