Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

ধর্ষণের শিকার নারীর আত্মহত্যার চেষ্টা, মাছ বিক্রেতা গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ধর্ষণের শিকার নারীর আত্মহত্যার চেষ্টা, মাছ বিক্রেতা গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী নারী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক মাছ বিক্রেতাকে গ্রেফতার করেছে।

 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) ছদরুল আমীন মিরর অব বাংলাদেশকে  এ তথ্য জানান।

 

গ্রেফতার লাল মিয়া (৩০) উপজেলার উবাহাটা ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।

 

এসআই ছদরুল আমীন বলেন, রাণীর কোট বাজারের মাছ বিক্রেতা লাল মিয়া বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রতিবন্ধী নারীকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন। কিছুক্ষণ পর ওই নারী পুকুরের পানিতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ওইদিন রাতে ধর্ষণের শিকার নারীর বাবা মামলা করলে চুনারুঘাট থানা পুলিশ লাল মিয়াকে গ্রেফতার করে।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বলেন, দুই সন্তানের জননী ওই নারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার স্বামী সিলেটে থাকেন।

 

লাল মিয়া ওই নারীর বাসার সামনে মাছ বিক্রি করতেন এবং সেই সুবাধে তার সঙ্গে সুসম্পর্ক হয়। পরে নির্মাণাধীন ভবনে নিয়ে প্রতিবন্ধী নারীকে তিনি ধর্ষণ করেন। লাল মিয়াকে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।