Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
আর্ন্তজাতিক

ধর্মঘটে স্তব্ধ শহর, পায়ে হেঁটে মণ্ডপে গেলেন বর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ধর্মঘটে স্তব্ধ শহর, পায়ে হেঁটে মণ্ডপে গেলেন বর

সব ধরনের গাড়ি চলাচল বন্ধ। চলছে ধর্মঘট। একটাও গাড়ি না পেয়ে ২৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিয়ে করতে গেলেন বর। ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড় জেলায়। বরযাত্রীসহ নতুন বরের পায়ে হেঁটে বিয়ে করতে যাওয়ার সেই ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

 

পাত্রের বাড়ি রায়গড় জেলার সুনাখান্ডি পঞ্চায়েত এলাকায়। পাত্রীর বাড়ি সেখান থেকে ২৮ কিলোমিটার দূরে কল্যাণসিংহপুর ব্লকের দিবালপাডু গ্রামে। বিয়ের তারিখ যখন ঠিক করা হয়েছিল, তখন ধর্মঘট হওয়ার কথা ছিল না। বিয়ের এক দিন আগেই তারা গাড়ি ধর্মঘটের কথা জানতে পারেন।

 

কীভাবে পাত্রীর বাড়ি পৌঁছবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন বর-সহ সকলে। তখন বর নিজেই সমাধান বের করেন, গাড়ি না পেলে পায়ে হেঁটেই বিয়ে করতে যাবেন।

   

যেমন কথা তেমন কাজ। বিয়ের একদিন আগে কয়েকজন সদস্যকে নিয়ে হবু শ্বশুরবাড়ির উদ্দেশে বেরিয়ে পড়েন পাত্র। সারা রাত হাঁটলেন। বিয়ের দিন নির্ধারিত সময়ে পাত্রীর বাড়ি পৌঁছন তারা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিয়েতে বসেন বর। তার পর সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয় বিয়ে।

 

কিন্তু বিয়ের পর নতুন বউকে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার ঝুঁকি নেননি বর। কয়েকজন আত্মীয়কে নিয়ে আপাতত শ্বশুরবাড়িতেই রয়েছেন। ধর্মঘট শেষ হলে নববধূকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

   

চলতি সপ্তাহের মাঝবরাবর গোটা ওড়িশা জুড়ে গাড়ি চালকরা ধর্মঘট ডেকেছেন। জীবনবিমা, পেনশনসহ একাধিক দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। জানা গেছে, ওড়িশা সরকার চালকদের দাবিপূরণ করা হবে বলে আশ্বস্ত করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।