Thursday, 3 September 2026
শিরোনাম
মতামত

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নেই নিয়ন্ত্রণ, চাপে ভোক্তা

admin • 17 Sep 2023, 07:02 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নেই নিয়ন্ত্রণ, চাপে ভোক্তা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে নেই তেমন উল্লেখযোগ্য পদক্ষেপ। নাগরিকদের হতে হবে দেশপ্রেমিক ও দায়িত্ববান। বিগত ২০২০-২০২১ ঘটে যাওয়া করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি দুমড়ে মুচড়ে পড়ে। তার সাথে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব।

দেশের অর্থনীতি যেহেতু পরনির্ভরশীল তাই বিশ্বের দ্রব্যমূল্যের উঠা-নামার উপরে দেশীয় দ্রব্যমূল্যের হ্রাস- বৃদ্ধি ঘটে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে উন্নত দেশ সহ বাংলাদেশেও জ্বালানীর সংকট দেখা দেওয়ার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাগলা ঘোড়ার মত লাফিয়ে চলছে। এটা চরম সত্য যে দেশের কৃষি, শিল্প এবং বাণিজ্যের উন্নতি না হলে জিনিসের দাম স্বাভাবিক পর্যায়ে আসবে না, তার সাথে রয়েছে অসাধু ব্যবসায়ীদের ও সুবিধাভোগী গোষ্ঠীর বাজার সিন্ডিকেট।

 

এ ব্যাপারে কিছু বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। কিন্তু বানিজ্য মন্ত্রনালয় বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাগজে কলমে বা সংবাদ সম্মেলনে বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের কথা বললেও বাস্তবে তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে দেখা যায়নি। ব্যবসায়ী পুঁজিপতি, জিনিসপত্রের সরবরাহকারীদের উপর কঠোর নিয়ন্ত্রণ আনতে হবে। প্রতিদিনের প্রয়োজনীয় কাঁচা জিনিসপত্রের উৎপাদন ব্যবস্থার উপর সরকারি কিংবা বেসরকারিভাবে সুব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

যাতে উৎপাদনকারীরা উৎপাদনের উৎসাহ পায় এবং পাশাপাশি ন্যায্যমূল্যও পায়। দেশে আপদকালীন সময়ে কৃত্রিম সংকট সৃষ্টি না হওয়ার জন্য আগাম ব্যবস্থা নিতে হবে। মুদ্রাস্ফীতি যথাসম্ভব কমিয়ে আনতে হবে। সর্বোপরি চাহিদার যোগান ঠিক রাখার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে যেভাবে জিনিসের দাম বেড়েছে তার সঠিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

এবং যথাসম্ভব কার্যকর ব্যবস্থা নিতে হবে। তবে এজন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তাহলো সব নাগরিককে আদর্শ দেশপ্রেমিক ও দায়িত্ববান হতে হবে। দেশকে ভালবাসতে হবে এবং উৎপাদন বাড়িয়ে নিজস্ব দ্রব্যাদি ব্যবহার করতে হবে।

লেখক: কেএমআর শাহীন, সভাপতি কাঙাল হরিনাথ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।