Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসে সিরিজ বাঁচানোর মিশনে নেমেছে সফরকারীরা।

 

তিন ম্যাচ সিরিজের প্রথমটি হেরে ব্যাকফুটে রয়েছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সামনে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

 

এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তন এসেছে টাইগাররা। ডানহাতি পেসার তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

 

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের একাদশেও পরিবর্তন এসেছে একটি। ডানহাতি পেসার আলজারি জোসেফের জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার মার্কিনো মিন্ডলি। এই ম্যাচ দিয়ে তার ওয়ানডে ডেব্যু হবে।

 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা।

 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ, শেরফেইন রাদারফোর্ড, রোস্টন চেইস, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, মার্কিনো মিন্ডলি ও জেডেন সিলস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।