Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশা কারণে বন্ধ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬টায় থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 

এর আগে ভোর থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধির কারণে একটু দূরের কিছু না দেখতে পাওয়ায় দুর্ঘটনা রোধে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

 

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকালেও যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। তবে বেলা বাড়ার সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৬টার দিকে মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরি বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।