Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন ১২ নভেম্বর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন ১২ নভেম্বর

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধন করা হবে আগামী ১২ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথ উদ্বোধন করবেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ রোববার দুপুরে মন্ত্রণালয়ে এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, আগামী ১৫ অক্টোবর এই রুটের ট্রায়াল রান হবে। এই রুট চালুর মধ্য দিয়ে কক্সবাজারের রেললাইন গোটা বাংলাদেশের সঙ্গেই যুক্ত হচ্ছে।

বর্তমানে চট্টগ্রামের কালুরঘাট সেতুর সংস্কার কাজ চলছে। এই সেতু দিয়েই ইঞ্জিন বগি নেওয়া হয়েছে। উদ্বোধনের আগেই সংস্কার কাজ শেষ হয়ে যাবে বলে জানান রেলমন্ত্রী।

দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পটি ২০১০ সালে অনুমোদন দেয় সরকার। সব জটিলতা কাটিয়ে ২০১৮ সালে প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করে। প্রকল্পের কাজ ২০২২ সালে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। এরই মধ্যে প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।

প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে ৯টি রেলওয়ে স্টেশন, চারটি বড় ও ৪৭টি ছোট সেতু। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।