Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে শীতজনিত রোগে ৯৬ জনের মৃত্যু

admin • 28 Jan 2023, 07:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেশে শীতজনিত রোগে ৯৬ জনের মৃত্যু

শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে। (২৮  জানুয়ারী) শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৩০ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

 

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৬৭ হাজার ৫৫১ জন। একই সময়ে এ রোগে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

 

আর গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৬০ জন। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৬৭ হাজার ৮০৫ জন। একই সময়ে এ রোগে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।