Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

admin • 29 Apr 2025, 08:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তবে তিনি কবে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

 

জানা গেছে, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি দেন।

 

তাতে বলা হয়, খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে ‘আশঙ্কামুক্ত’ নন। তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আসার পরামর্শ দিয়েছেন।

 

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি। এরপর থেকে তারেক রহমানের বাসাতেই রয়েছেন খালেদা জিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।