Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

দেশে প্রচুর পরিমাণে এলপিজি মজুত আছে : বিইআরসির চেয়ারম্যান

admin • 07 Oct 2023, 02:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেশে প্রচুর পরিমাণে এলপিজি মজুত আছে : বিইআরসির চেয়ারম্যান

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন বলেছেন, দেশে প্রচুর পরিমাণে এলপিজি মজুত আছে। এরই মধ্যে বাসাবাড়িতে গত ১৫ বছরে ২০ গুণেরও বেশি এলপিজি গ্যাসের চাহিদা বেড়েছে। তবে এই এলপিজির দাম উঠানামা নিয়ে অনেকের অভিযোগ রয়েছে। মূলত আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণেই এই দাম উঠানামা করছে।

আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের নিয়ে গ্যাস ও পেট্রোলিয়াম সংক্রান্ত এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন এসব কথা বলেন। এসময় তিনি বলেন, এরই মধ্যে চলতি মাসের শুরুতে নতুন করে আবারও এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম বেঁধে দিয়েছে কমিশন।

তিনি আরো বলেন, খুচরা পর্যায়ে যারা এলপিজি সিলিন্ডার বিক্রি করেন- তারা অনেক সময় নানা অজুহাতে ভোক্তাকে ঠকাচ্ছেন। এই বিষয় পরিবেশক এবং ডিলারদেরও ভূমিকা পালন করতে হবে- যাতে কোনো অবস্থায় দাম বাড়ার অজুহাত দেখিয়ে সাধারণ ভোক্তাদের হয়রানি না করা হয়।

কারণ দেশে এখন প্রচুর পরিমাণ এলপিজি মজুত রয়েছে। তাই কোনো অবস্থায় এই জ্বালানি খাতে সঙ্কট তৈরি হবে না। এসময় বিদ্যুৎ ও অন্যান্য জ্বালানি সাশ্রয় করতে অনুরোধ জানান বিইআরসির চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহছানউল্লাহ প্রমুখ।

সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ছাড়াও গ্যাস এবং পেট্রোলিয়াম সামগ্রি বিক্রেতা পরিবেশকরা উপস্থিত ছিলেন। তারা নিজেদের মতামতও তুলে ধরেন বিইআরসির চেয়াম্যানের কাছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।