Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে পেপ্যাল-ওয়াইজ সুবিধা চান ফ্রিল্যান্সাররা

admin • 29 Apr 2025, 08:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেশে পেপ্যাল-ওয়াইজ সুবিধা চান ফ্রিল্যান্সাররা

বাংলাদেশে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু করার দাবি জানিয়েছেন দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর প্রেস ক্লাবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

এ সময় এই দাবিকে সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর পেশকৃত স্মারকলিপি পাঠ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা পেমেন্ট সেবাগুলো চালু না হওয়ায় আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে গিয়ে সীমাবদ্ধতার মুখোমুখি হওয়ার বিষয়টিও তুলে ধরেন।

 

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও আইটি খাতের অগ্রগতির জন্য আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সহজলভ্যতা সময়ের দাবি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।